ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মৌমাছির কামড়ে নিহত ১

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁর মান্দায় মৌমাছির কামড়ে মুখলেছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা ও ছেলে আহত হয়েছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের নিখিড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মজিবর মাঝির ছেলে।

স্থানীরা জানান, বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডাল কাটছিল মুখলেছুর রহমানের ছেলে সুমন আলী (১২)। এক পর্যায়ে ভুলবশত মৌচাকে আঘাত লাগলে সুমন আলীকে আক্রমণ করে মৌমাছির দল। এসময় সে মাটিতে পড়ে যায়। সুমনের বাবা মুখলেছুর রহমান ও দাদি ফাতেমা বেগম (৬২) সেটি দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে যান। মৌমাছির কামড়ে আহত হলে তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুখলেছুর রহমানকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সোহাগ বলেন, মুখলেছুর রহমানের শরীরে বিভিন্ন স্থানে মৌমাছির কামড় রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন লোকজন। আহত দাদি-নাতি হাসপাতালে ভর্তি রয়েছেন।

মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, মৌমাছির কামড়ে মুখলেছুর রহমান নামের এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে আরও দুজন চিকিৎসাধীন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মৌমাছির কামড়ে নিহত ১

আপডেট সময় ০৫:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২