রাজনীতি ডেক্স : গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন।
আহতরা হলেন- মো. মাইনুল ইসলাম দুলাল (৪৫), সিনিয়র সহ-সভাপতি, ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ; একে আজাদ (৪৫), সাবেক সাধারণ সম্পাদক, ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ এবং মো. রবিন (৩৫), গুলিস্তান ১ নম্বর ইউনিট যুবলীগের সদস্য।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে এ ঘটনা। আহত তিনজনকে উদ্ধার করে দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত মাইনুল ইসলাম দুলাল জানান, আমরা সবাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মতবিনিময় সভায় আসি।একপর্যায়ে অন্য নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। আমাদের দুজন মাথায় এবং একজন চোখে আঘাত পেয়েছে। এখানে (ঢামেক) প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মো. রবিন চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিস্তান থেকে তিনজন ঢামেকে আহত হয়ে এসেছে। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজন চোখে আঘাতপ্রাপ্ত, তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 

















