ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ডাকাতদের গুলিতে দুই পুলিশসহ আহত ৪

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ডাকাত দলের সদস্যদের গুলিতে দুই পুলিশসহ চারজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পাঁচ-ছয়জন সদস্যের ডাকাতদল পৌরগোজা এলাকায় প্রবেশ করে। পরে তারা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি চালায়। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

পুলিশ এলে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়তে থাকে। এতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় কাসিন্দা দুলাল সরদার ও ইউসুফ গুলিবিদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা ধাওয়া করলে ডাকাত দল সটকে পড়ে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আল-আমিন বিশ্বাস বলেন, ডাকাত সন্দেহ আমরা কয়েকজন বাড়ির পাশে অবস্থান করি। একযোগে ডাকাতদের ঘেরাও করলে তারা অস্ত্রের ভয় দেখালে ফিরে আসি। এ সময় পুলিশ এলে ডাকাতরা গুলি চালায়।’

বাড়ির মালিক আজিজ মাস্টার বলেন, ‘ডাকাত ডাকাত বলে চিৎকার শুনে উঠে দেখি অনেক লোক। পরে আমার ঘরের জানালার গ্রিল কাটা দেখে আমি অসুস্থ হয়ে পড়ি। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন সবাই চলে আসে।’

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ডাকাতদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। তাদের গুলিতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে তদন্ত পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ডাকাতদের গুলিতে দুই পুলিশসহ আহত ৪

আপডেট সময় ০১:১৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২