ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

খালেদা জিয়ার বিদেশে যাওয়া হচ্ছে না: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই শর্তে মুক্তি দেওয়া হয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দুইটি শর্ত স্বীকার করেই তিনি মুক্তি পেয়েছেন।

তিনি অসুস্থ হলে আইন অনুযায়ী দেশেই (তাকে) চিকিৎসা নিতে হবে, বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের নতুন কোনো মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে না। আগের মামলায় তাদের যেসব নেতাকর্মী পালিয়ে ছিলেন তাদের গ্রেফতার করে সরকার আইনের আওতায় আনছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসের নতুন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দেবে না। তবে আন্দোলনের নামে কেউ জ্বালাও-পোড়াও করলে সরকার কঠোর হাতে দমন করবে, কাউকে ছাড় দেবে না।’

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

খালেদা জিয়ার বিদেশে যাওয়া হচ্ছে না: আইনমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২