ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঝগড়া থামাতে গিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামে বড়ভাইয়ের হাতে খুন হয়েছেন ঠান্ডু মিয়া (৫২) নামে এক ব্যক্তি। মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টায় মারপিট করার কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ঠান্ডু মিয়া ও হত্যাকারী নুরু মিয়া একই গ্রামের কোরবান আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, নুরু মিয়ার স্ত্রী মাজেদা বেগম ছেলে শাহ আলমের সঙ্গে বাড়িতে প্রায়ই ঝগড়া করতেন। ঘটনার দিন অতিষ্ঠ হয়ে নুরু মিয়ার ছোট ভাই ঠান্ডু মিয়া তাতে বাধা দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে নুরু মিয়া তার স্ত্রী ও ছেলে শাহ আলমসহ সহযোগীরা ঠান্ডু মিয়াকে এলোপাথাড়ি লাঠি দিয়ে মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গ্রেফতার এড়াতে নুরু মিয়া তার স্ত্রী ও ছেলেসহ সহযোগীদের নিয়ে পালিয়ে যান। সংবাদ পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ব্যাপারে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সোনারায় থেকে ঠান্ডু মিয়া নামের একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঝগড়া থামাতে গিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট সময় ১২:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২