ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

 পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর পর্যটক মাহবুবুর রহমান পারভেজের (২৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সৈকতে জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার পশ্চিমে তার মরদেহ ঢেউয়ের তোরে তীরে চলে আসে। পরে জেলেদের চোখে পড়লে তারা পুলিশে খবর দেন।

মাহবুবুর রহমান ঢাকার কেরানীগঞ্জের রায়েরবাগ এলাকার আবদুর রহমানের ছেল। তিনি ঢাকার একটি কওমি মাদরাসার শিক্ষক ছিলেন।

ট্যুরিস্ট পুলিশের (কুয়াকাটা জোন) পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হন। তার সন্ধানে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালায়। তিন ঘণ্টা পর জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার পশ্চিমে সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ফায়ার সার্ভিস ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সুরতহাল শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, রোববার সকালে চার বন্ধুসহ রায়েরবাগ থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন মাহবুবুর রহমান। দুপুর ১টার দিকে তারা সৈকতে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরের মধ্যে চলে যান মাহবুবুর ও তার বন্ধু আমির। তাৎক্ষণিকভাবে পাশে থাকা অন্য তিন পর্যটক আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হন পারভেজ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

আপডেট সময় ০৪:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২