ঢাকা ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আগামী শিক্ষাবর্ষ থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : মাহদী আমিন Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই Logo পত্নীতলায় লটারীর নামে কোটি টাকা হাতিয়ে লাপাত্তা আয়োজক, বিক্ষুদ্ধ জনতার দোকান ভাঙচুর Logo নওগাঁর পত্নীতলায় ড্রাগিস্ট ও কেমিস্টদের আলোচনা সভা অনুষ্ঠিত Logo নওগাঁয় স্বর্ন ব্যবসায়ী খুন Logo গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত Logo নওগাঁয় বিপুল গাঁজা সহ শীর্ষ কারবারী আটক Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা

রাজধানীর মালিবাগে বোনের সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা

প্রতিকি ছবি

স্টাফ রিপোর্টার, ঢাকাঃ  রাজধানীর মালিবাগের রনি টাওয়ার এলাকায় বোনের সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস নিয়েছেন মেহেদী হাসান (২০) নামে এক যুবক। শনিবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মেহেদী হাসান চাঁদপুরের মতলব থানার কাচিয়ারা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। বর্তমানে তারা রামপুরার মালিবাগের রনি টাওয়ার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা।

মেহেদীর বাবা আব্দুল কুদ্দুস বলেন, ‘ছেলেটা (মেহেদী) আমার সঙ্গে কাঁচামালের ব্যবসা করতো। আজ বাসায় ওর বোনের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে অভিমান করে নিজের রুমে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। কিছুক্ষণের মধ্যেই আমরা বিষয়টি টের পাই। তবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ট্যাগস

আগামী শিক্ষাবর্ষ থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : মাহদী আমিন

রাজধানীর মালিবাগে বোনের সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৬:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২