ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ফ্রিজের বাসি খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি :শরীয়তপুরের জাজিরায় ফ্রিজে থাকা বাসি খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের আরেক বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সৌরভ মিয়া (৬) ও খাদিজা আক্তার (৪)। তারা ওই গ্রামের শওকত দেওয়ানের সন্তান। সাথী আক্তার (১৪) নামের তাদের আরও এক মেয়ে চিকিৎসাধীন।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে জাজিরা উপজেলার মুলাই ব্যাপারীকান্দি এলাকার রওশনা বেগম ফ্রিজে থাকা খাবার (বিরিয়ানি) গরম করে দেবরের তিন সন্তান সৌরভ, খাদিজা ও সাথীকে দেন। ওই বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়ে।

রাতে তাদের অবস্থার অবনতি হলে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে সৌরভ ও খাদিজা মারা যায়। সাথীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সাকিল আহমেদ জানান, রাতে ওই শিশুদের হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গরমে বাসি ও পচা খাবার খাওয়ায় তাদের ফুড পয়জনিং হয়েছে।

শিশুদের মা আইরিশ বেগম বলেন, আমার জা রওশনা বেগমের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আদর করে আমার বাচ্চাদের তিনি খাবার দেন। সেগুলো খেয়ে আমার সন্তানরা মারা গেছে। এক মেয়ে হাসপাতালে ভর্তি।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। খোঁজ নিয়ে দেখছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ফ্রিজের বাসি খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় ০৪:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২