ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুর পাড়ে গাঁজার চাষ, পুলিশের হাতে আটক

পুকুর পাড়ে গাঁজা চাষ করে পুলিশের হাতে আটক

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি পুকুর পাড় থেকে দুটি গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিশ। এসময় মো. ইমদাদ মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ইমদাদ মৃধা উপজেলার মথুরাপুর গাংনীপাড়া নামক এলাকার আবুল কাশেম মৃধার ছেলে।

ওসি জানান, আটক ইমদাদ মৃধা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। এছাড়া তিনি তার বসতবাড়ির উত্তরপাশে একটি পুকুর পাড়ে গাঁজার গাছ রোপণ করেছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে দুটি গাঁজা গাছ জব্দ করে ইমদাদ মৃধাকে আটক করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস

পুকুর পাড়ে গাঁজার চাষ, পুলিশের হাতে আটক

আপডেট সময় ১০:১৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২