ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঘরে বসে বানিয়ে ফেলুন ব্রেড পটেটো প্যাটিস

 সন্ধ্যার নাস্তাটা মুখরোচক না হলে ঠিক আসর জমে না। তাই বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন মুখরোচক ব্রেড পটেটো প্যাটিস…

উপকরণ – ৪টি সিদ্ধ করে রাখা আলু, ৮ থেকে ১০ টুকরো পাউরুটি, ১ টেবিল চামচ কাঁচালঙ্কা কুঁচি, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ জিড়া গুঁড়া, ১ কাপ ক্যাপসিকাম কুঁচি, ১/২ কাপ ধনেপাতা কুঁচি, ২ টেবিল চামচ টমেটো সস, ৩ কাপ বিস্কুটের গুঁড়ো, ২টি ডিম, স্বাদমতো নুন, ভাজার জন্যে পরিমাণমতো তেল।

প্রণালী- একটি বাটিতে প্রথমে সিদ্ধ আলুগুলোকে একসাথে নিয়ে ভালো করে মেখে নিন। মাখার সময় কাঁচালঙ্কা কুঁচি, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ক্যাপসিকাম কুঁচি, ধনেপাতা কুঁচি, টমেটো সস ও স্বাদমতো নুন দিন। পাউরুটির টুকরোগুলো নিয়ে পাউরুটির চারপাশের সাইডগুলো ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিন। কেটে নেওয়া হলে বেলন দিয়ে পাউরুটিগুলোকে আলতো করে বেলে নিন।

এবার পাউরুটিগুলোর উপর একপাশ থেকে আলুর মিশ্রণ দিয়ে ভাঁজ করে মুখ ভালোভাবে বন্ধ করে প্যাটিসের শেইপে রেডি করে নিন। সবগুলো পাউরুটি প্যাটিসের মতো করে বানিয়ে নিন। অন্য একটি পাত্রে ডিমদুটি ভালোভাবে ফেটিয়ে নিন। তাতে সামান্য নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে নিতে পারেন। পাউরুটি গুলোকে একে একে ডিমের মধ্যে মাখিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে নিন। এবার প্যাটিস গুলো ভালোভাবে ভেজে নিন। একটি প্লেটে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করুন মুচমুচে ব্রেড পটেটো প্যাটিস।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঘরে বসে বানিয়ে ফেলুন ব্রেড পটেটো প্যাটিস

আপডেট সময় ০৬:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২