ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা রাইসুল ইসলাম আসাদের আজ জন্মদিন

বিনোদন ডেক্স :দেশের অন্যতম অভিনেতা রাইসুল ইসলাম আসাদের জন্মদিন আজ শুক্রবার (১৫ জুলাই)। ৬৯তম বছরে পা রাখলেন তিনি।

গুনি এই অভিনেতার জন্ম ১৯৫২ সালের ১৫ জুলাই, ঢাকায়। ছিলেন ঢাকা কলেজিয়েট স্কুলের ছাত্র। ১৯৭১ সালে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে মুক্তিকামী বীরসেনানীদের সঙ্গে তিনিও ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে।

দেখতে দেখতে জীবনের অনেকগুলো বছরই পার করে ফেললেন তিনি।পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা তাকে। শুভ জন্মদিন জীবন্ত কিংবদন্তী রাইসুল ইসলাম আসাদ।

জন্মদিন প্রসঙ্গে আসাদ বলেন, ‘এটা নিয়ে আমার মধ্যে তেমন কোনও উচ্ছ্বাস কাজ করে না। বরাবরই এই দিনে নিজের মতো করে থাকি। সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকি, সুস্থ থাকি।’

মুক্তিযুদ্ধের পরপরই মূলত ১৯৭২ সালে বেতার, মঞ্চে ও টেলিভিশনে রাইসুল ইসলাম আসাদের অভিনয়ে যাত্রা হয়। চলচ্চিত্রে তিনি নাম লেখান ১৯৭৩ সালে। খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ নামের আলোচিত ছবিটি ছিল প্রথম ছবি।

এরপর ১৯৮০ সালে সালাহউদ্দিন জাকীর ‘ঘুড্ডি’, ১৯৮১ সালে সৈয়দ হাসান ইমামের ‘লাল সবুজের পালা’, ১৯৮৪ সালে কাজল আরেফিনের ‘সুরুজ মিঞা’-সহ এ পর্যন্ত অর্ধ শতাধিক ছবিতে অভিনয় করেন এই বহুমাত্রিক অভিনেতা।

রাইসুল ইসলাম আসাদ ১৯৭৯ সালের ৯ই নভেম্বর তাহিরা দিল আফরোজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার একমাত্র কন্যার নাম রুবায়না জামান।

চলচ্চিত্রে অভিনয় করে এখন পর্যন্ত তিনি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘অন্য জীবন’, ‘লালসালু’, ‘দুখাই’, ‘ঘানি’ ও ‘মৃত্তিকামায়া’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি এ সম্মাননা লাভ করেন।

ট্যাগস

অভিনেতা রাইসুল ইসলাম আসাদের আজ জন্মদিন

আপডেট সময় ০৩:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২