ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটি শেষে খুললো অফিস, ঈদের আমেজে কর্মকর্তারা

ডেক্স রিপোর্টার : ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। গত শুক্রবার (৮ জুলাই) থেকে ঈদের ছুটি শুরু হয়, তা শেষ হয় সোমবার (১১ মে)। আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে অফিস, ব্যাংক, বীমা ও শেয়ারবাজার।

রোববার (১০ জুলাই) সারাদেশে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় সোমবার (১১ মে) দ্বিতীয় দিনের মতো ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন।

ঈদুল আজহা উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার) ঈদের ছুটি ছিলো। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিন ছুটি ভোগ করেছেন। তবে ঈদের ছুটির একদিন ৯ জুলাই পড়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে মঙ্গলবার সকাল থেকে সচিবালয় ঘুরে দেখা গেছে, বেশিরভাগ মন্ত্রণালয় ও বিভাগেই শূন্যতা বিরাজ করছে। বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীই অফিস করছেন না। মন্ত্রণালয়গুলোর জরুরি সেবা সংশ্লিষ্ট দু-একটি শাখা খোলা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, সড় পরিবহন ও সেতু মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণলায়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তাদের উপস্থিতি খুবই কম। কোন কোন দপ্তরে উপস্থিতি শূন্যের কোঠায়। যারা এসেছেন তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। সচিবালয় জুড়ে অনেকটা ঈদের আমেজ বিরাজ করছে।স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা জানান, আমাদের অধিকাংশ কর্মকর্তা ছুটিতে আছেন। রবিবার থেকে অফিসে কর্মতৎপরতা বাড়বে। ঈদের ছুটির সাথে অনেকে বাড়তি ছুটি নেওয়ায় অফিস সেভাবে জমে উঠেনি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মুদ্রাক্ষরিক পাখি আক্তার জানান, ঈদের ছুটি বাড়িতে যাইনি। ঈদ এখানে ভালো কেটেছে। অন্য কলিগরা বাড়ি গেছে, ছুটিতে আমরা এখানেই কাজ করছি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ছুটি শেষে খুললো অফিস, ঈদের আমেজে কর্মকর্তারা

আপডেট সময় ১২:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২