ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী Logo নওগাঁর সাপাহারে মাদরাসার পুকুর দখল নিয়ে হামলা ও লুটপাট

জয়পুরহাটে গ্যাস ট্যাবলেট খেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

জয়পুরহাট প্রতিনিধি :জয়পুরহাটের কালাইয়ে রাইসা খাতুন ওরফে চম্পা (১৩) নামে এক স্কুলছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামে এ ঘটনা ঘটে। রাইসা ওই গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে ও মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশুনা করে রাইসা খাতুন ওরফে চম্পা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাবা-মায়ের উপর অভিমান করে পোকা মারার কীটনাশক ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি হওয়ায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরও অবস্থার অবনতি হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তাকে নিয়ে বগুড়া যাওয়ার পথেই মহাস্থানের মসলা গবেষণা কেন্দ্রে পৌঁছালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা  

জয়পুরহাটে গ্যাস ট্যাবলেট খেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০১:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২

জয়পুরহাট প্রতিনিধি :জয়পুরহাটের কালাইয়ে রাইসা খাতুন ওরফে চম্পা (১৩) নামে এক স্কুলছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামে এ ঘটনা ঘটে। রাইসা ওই গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে ও মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশুনা করে রাইসা খাতুন ওরফে চম্পা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাবা-মায়ের উপর অভিমান করে পোকা মারার কীটনাশক ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি হওয়ায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরও অবস্থার অবনতি হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তাকে নিয়ে বগুড়া যাওয়ার পথেই মহাস্থানের মসলা গবেষণা কেন্দ্রে পৌঁছালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481