ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে আসছে তৌসিফ-পায়েলের ‘জান কোরবান’

বিনোদন ডেক্সঃ   দুই ঈদে অসংখ্য নাটক-সিনেমা-গান প্রকাশ হলেও নির্দিষ্ট উৎসব ঘিরে বলতে গেলে তেমন কোনো গল্প পাওয়া যায় না। সে ক্ষেত্রে এবারের ঈদে ব্যতিক্রমী এবং প্রাসঙ্গিক কাহিনী নিয়ে হাজির হচ্ছেন বর্তমান প্রজন্মের দুই জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।

এ দু’জনকে নিয়ে মুহাম্মদ মিফতা আনান নির্মাণ করেছেন ‘জান কোরবান’ নামের একটি নাটক। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকটিতে থাকছে কোরবানির ঈদের দিনের মজার গল্প। যে গল্পে থাকছে সরাসরি গরু কোরবানির প্রসঙ্গও।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, এই গল্পটির ভেতর বাস্তবতার পাশাপাশি মজাও থাকছে। কোরবানির ঈদের দিন একটি পরিবারের গরু কোরবানি নিয়ে দারুণ কিছু ঘটনা ঘটবে এই নাটকে। কোরবানি দিতে গিয়ে বিপাকে পড়েন তৌসিফ। এর সঙ্গে থাকছে প্রেমও। আশা করছি দর্শকরা এই নাটকটিতে ভিন্ন স্বাদ পাবেন।

সিএমভি জানিয়েছে, ‘জান কোরবান’ আসন্ন ঈদে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ঈদে আসছে তৌসিফ-পায়েলের ‘জান কোরবান’

আপডেট সময় ১০:৫২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২