ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সিনেমার ট্রেইলারে চমক দেখালেন অনন্ত জলিল

বিনোদন ডেক্স : ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিলের শত কোটি টাকা বাজেটের সিনেমা ‘দিন দ্য ডে’। বছর দুয়েক আগে এর একটি ট্রেইলার প্রকাশ করা হয়।

নিম্নমানের সম্পাদনা ও অপরিপক্ব অভিনয়ের কারণে ব্যাপক সমালোচনার শিকার হয় সিনেমাটির ট্রেইলার।

সম্প্রতি সিনেমাটির মুক্তিকে ঘিরে নতুন করে ট্রেইলার উন্মোচন করেছে টিম। এবার অনন্ত জলিল সত্যিই যেন চমকে দিলেন। আগের ট্রেইলারের তুলনায় এটি অনেক বেশি মানসম্মত হয়েছে বলে মনে করছেন দর্শক-সমালোচকরা। ৩ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেইলারটি দেখে দর্শকরা মুগ্ধতা প্রকাশ করছেন।

সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে একজন চৌকস পুলিশ কর্মকর্তার চরিত্রে। যিনি দেশ ও মানুষের জন্য আন্তর্জাতিক পর্যায়ে দুর্ধর্ষ মিশনে যান। তার সঙ্গে নায়িকা হিসেবে আছেন তারই স্ত্রী বর্ষা।

এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ বাংলাদেশ ও ইরানের অনেক শিল্পী। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। পরিচালনা করেছেন ইরানের নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

ট্যাগস

নতুন সিনেমার ট্রেইলারে চমক দেখালেন অনন্ত জলিল

আপডেট সময় ০৬:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২