ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মায়ের পিঠে চাপা পড়ে তিনমাস বয়সী শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুরের নাজিরপুরে ঘুমের ঘোরে মায়ের পিঠে ‘চাপা পড়ে’ তাবিহা খানম নামের তিনমাস বয়সী একটি কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) ভোরের দিকে এ ঘটনা ঘটে। তাবিহা খানম উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আবির শিকদারের মেয়ে।

শিশুটির মা আঁখি বেগম (২৫) জানান, তার স্বামী কাজের জন্য বাড়ির বাইরে থাকায় তিনি তার বাবা আক্রাম খানের বাড়িতে থাকেন। সকালে তার বাবা ঘরে ঢুকে তাকে ডাক দেন। তিনি ঘুম থেকে জেগে শিশুটিকে অচেতন অবস্থায় দেখেন। তারা কান্না শুরু করলে পরিবারের লোকজন এগিয়ে আসেন। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আঁখি বেগমের ধারণা, রাতের কোনো একসময় শিশুটি তার পিঠে চাপা পড়ে মারা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিমুল কৌশিক সাহা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের ঘোরে শিশুটি মায়ের পিঠে চাপা পড়ে মারা গেছে। তারপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মায়ের পিঠে চাপা পড়ে তিনমাস বয়সী শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২