ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

দেশের বাহির থেকে কোরবানির পশু আসতে দেওয়া হবেনা : প্রাণিসম্পদ মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কোরবানির ঈদে ভারত-মিয়ানমারসহ অন্য কোনো দেশ থেকে পশু আমদানি করতে হবে না।

এখন আমরা স্বয়ংসম্পূর্ণ। অবৈধপথে কোনো পশু যেন দেশে আসতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরবানির পশু নিয়ে সংশয়ের কোনো কারণ নেই।

বুধবার (১৫ জুন) গাজীপুরের শ্রীপুরে এসিআইয়ের একটি অঙ্গপ্রতিষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, প্রাণিসম্পদ খাতকে বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রয়োগ করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক করার পদক্ষেপ নিয়েছি।

এটা শুধু সরকার নয়, বেসরকারি খাতও নিয়েছে। আমরা চাই দেশে সমৃদ্ধ ও আধুনিক পশু উৎপাদিত হোক। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বুলগেরিয়া, ব্রাজিলসহ অন্যান্য দেশে যেভাবে বড় পশু ও বেশি দুধ পাওয়া যায় সেভাবে আমাদের দেশেও পশু উৎপাদন করতে হবে।

অনুষ্ঠানে এসিআই এগ্রো বিজনেসের প্রেসিডেন্ট ড. এফএইচ আনসারী, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, গাজীপুর জেলা ডেইরি মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

দেশের বাহির থেকে কোরবানির পশু আসতে দেওয়া হবেনা : প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট সময় ০৫:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২