ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

‘আঙ্গুলের ছাপ না মিললেও ভোট দেওয়া যাবে’

প্রতিকি ছবি

স্টাফ রিপোর্টারঃ   ইভিএমে ভোট দিতে গিয়ে অনেকে পড়ছেন আঙ্গুলের ছাপ নিয়ে সমস্যায়। কী করবেন তারা? ভোট দেবেন কীভাবে? প্রশ্ন রাখা হয়েছিল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরীর কাছে

জবাবে তিনি বলেন, যাদের আঙ্গুলের ছাপ মিলছে না, তারাও ভোট দিতে পারবেন। এটি নিয়ে সমস্যা হবে না। তবে কী পদ্ধতি এই ভোট হবে, তা স্পষ্ট করে বলেননি তিনি।

বুধবার সকাল আটটায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ভোট শুরু হয়। তার দেড় ঘণ্টা পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি স্কুল কেন্দ্রের ভোট পরিদর্শনে গেলে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলেন। জবাবে তিনি এ কথা বলেন।

বুথ কমিয়ে দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বুথ কমিয়ে দেওয়া কখনোই সম্ভব না। কমানোর কোনোভাবেই সম্ভব না। কিছু কিছু স্কুল কলেজ খুব ছোট। বাধ্য হয়ে আমাদের এক রুমে দুইটা বুথ করতে হয়েছে।

ইভিএম মেশিনের যান্ত্রিক ত্রুটির বিষয়ে তিনি বলেন, ইভিএমগুলোতে ছোটখাটো সমস্যা থাকলে, লোক আছে, তারা সমাধান করে দেবে।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, সিটির ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এবার নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর হিজড়া ভোটার দুজন।

মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এতে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

‘আঙ্গুলের ছাপ না মিললেও ভোট দেওয়া যাবে’

আপডেট সময় ১১:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২