ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুসিক নির্বাচন; ইভিএমে ভোট দিয়ে সাক্কুর অভিযোগ

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু

কুমিল্লা প্রতিনিধিঃ  কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে নিজেদের ভোট দিয়েছেন মেয়র পদে আলোচিত তিন প্রার্থী। ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, ‘ভোট সুষ্ঠু হচ্ছে।

তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।’ অন্যদিকে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগ, ইভিএমের কারণে ভোট গ্রহণে দেরি হচ্ছে। ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেছেন, এজেন্ট দিতে পেরে তিনি সন্তুষ্ট।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের চার নম্বর বুথে ভোট দেন কায়সার এবং তার কিছু সময় পর একই কেন্দ্রের এক নম্বর বুথে ভোট দেন রিফাত। সকাল সাড়ে ৯টার দিকে হোচ্ছামিয়া স্কুলে ভোট দেন মনিরুল হক সাক্কু।

এদিকে ৯ টার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হানা দেয় ভোটের মাঠে।

ভোট দেওয়া শেষে স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সার অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে বুথ কম রাখা হয়েছে। আগের নির্বাচনে ছয়টি বুথ রাখা হলেও এখন তিনটি দেখা গেছে। ফলে ভোটগ্রহণে ধীরগতি হতে পারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি দেখছেন বলে জানিয়েছেন।’

কায়সার আরও বলেন, ‘এছাড়া সব কেন্দ্রেই আমার এজেন্ট দিতে পেরেছি। এ নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি। সুষ্ঠু ভোট হলে আমার জয় নিশ্চিত।’

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিফাত বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কেন্দ্রে বুথ কমিয়ে দিলেও আমার মাথা ব্যথা নেই। বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। তবে আমি নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী।’

আর মনিরুল হক সাক্কু বলেন, ইভিএমের কারণে ভোটগ্রহণে দেরি হচ্ছে। অন্যদিকে বৃষ্টির কারণে ভোটার আসতে সমস্যা হচ্ছে। তবে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। এসময় বৃষ্টি উপেক্ষা করেও ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহবান জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুসিক নির্বাচন; ইভিএমে ভোট দিয়ে সাক্কুর অভিযোগ

আপডেট সময় ১১:৩৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২