ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পদ্মায় চলন্ত ফেরিতে আগুন, অল্পের জন্য রক্ষা অর্ধশতাধিক যাত্রীর

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝিরকান্দি যাওয়ার সময় মিনি রোরো ফেরি ‘বেগম রোকেয়াতে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ জুন) ভোর সোয়া পাঁচটার দিকে মাঝিরকান্দি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের সময় ফেরিটিতে অর্ধশতাধিক যাত্রী ও ৩৬টি যানবাহন ছিলো। তবে দ্রুত আগুন নির্বাপণ সরঞ্জাম ও পানির পাম্পের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হলে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফেরির ক্যান্টিনে থাকা তালাবদ্ধ রুম থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কৃর্তপক

“শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ভোর পৌনে ৫টার দিকে ফেরিটি শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটের দিকে রওনা দেয়।”

সোয়া ৫টার দিকে মাঝিরকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুন ও ধোয়া বের হতে থাকে। দ্রুত ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

তিনি বলেন, ফেরির ভেতরে শুধুমাত্র রুমের সিলিং পুড়ে গেছে, এছাড়া তেমন কোনো সমস্যা হয়নি। বিআইডব্লিউটিসির মেরিন বিভাগ পরিদর্শন করেছে। সেটি পরে মেরামত করা হবে। ফেরিটি বর্তমানে যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে চলাচল করছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পদ্মায় চলন্ত ফেরিতে আগুন, অল্পের জন্য রক্ষা অর্ধশতাধিক যাত্রীর

আপডেট সময় ১২:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২