ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা Logo নওগাঁয় আইইএলসি ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত   Logo নেপালে নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪ Logo নওগাঁর মহাদেবপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা Logo বন্যা ও ভুমিধ্বস নেপালে মৃত্যু বেড়ে ১৬২ Logo নওগাঁর পত্নীতলায় বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo নওগাঁয় খাদ্য গুদামে ঘুষ কান্ড, কর্মকর্তা সহ ৪ জন কে বদলীর আদেশ Logo নিরাপত্তা, অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত করেই প্রত্যাবাসন চান রোহিঙ্গারা

সেন্সরে প্রশংসিত অনন্ত-বর্ষার ‘দিন: দ্য ডে’

বিনোদন ডেক্স : বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে অনন্ত-বর্ষার ১০০ কোটি টাকার সিনেমা। এর নাম ‘দিন: দ্য ডে’ সিনেমা। বহুল আলোচিত সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

ছবিটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পাওয়ায় বেশ খুশি অনন্ত জলিল। তিনি বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। আনেকটা সনদও পেলাম। কোরবানির ঈদেই ছবিটি মুক্তি দেবো।’

ছবিটি নির্মিত হয়েছে ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায়। যার নির্মাণ ব্যায় প্রায় ১০০ কোটি টাকা। এ ছবির বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল।

প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে ছবিটি। ২০১৮ সালের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত। ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।

এখানে অনন্তকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসগোষ্ঠিদের দমনে অভিযানে অংশ নিতে দেখা যাবে তাকে। ছবিটিতে ইসলাম ধর্মের সঠিক ও সুন্দর বার্তা তুলে ধরা হবে। ধুন্ধুমার অ্যাকশানে ভরপুর ছবিটিতে থাকবে পারস্য সভ্যতার আমেজ।

২০১৯ সাল থেকে শুটিং শুরু হয় ছবিটির। ইরানের হেরাতের দুর্গম পাহাড় ও মরুভূমি, আফগানিস্তান সীমান্তে শুটিং চলেছে ছবিটির। এছাড়াও ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত দেশটির আরও অনেক লোকেশনই দেখা যাবে এ ছবিতে।

পাশাপাশি বাংলাদেশের বুড়িগঙ্গা ব্রিজ, ৩০০ ফিট, হেমায়েতপুরে শিল্প পার্কসহ বিভিন্ন লোকেশনে হয়েছে ছবিটির দৃশ্যায়ন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত

সেন্সরে প্রশংসিত অনন্ত-বর্ষার ‘দিন: দ্য ডে’

আপডেট সময় ০৫:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২