ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা Logo নওগাঁয় আইইএলসি ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত   Logo নেপালে নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪ Logo নওগাঁর মহাদেবপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা Logo বন্যা ও ভুমিধ্বস নেপালে মৃত্যু বেড়ে ১৬২ Logo নওগাঁর পত্নীতলায় বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo নওগাঁয় খাদ্য গুদামে ঘুষ কান্ড, কর্মকর্তা সহ ৪ জন কে বদলীর আদেশ Logo নিরাপত্তা, অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত করেই প্রত্যাবাসন চান রোহিঙ্গারা

স্ট্রোক করে হাসপাতালে ভর্তি অভিনেত্রী দোলন রায়

বিনোদন ডেক্স : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দোলন রায়। ধারাবাহিক নাটকের শুটিং শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। এরপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (০৩ জুন) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেই অসুস্থতার কথা জানান দোলন। হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় তোলা ছবি পোস্ট করেন অভিনেত্রী। এর ক্যাপশনে তিনি জানান, শুটিং থেকে ফিরে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরিস্থিতি এতোটাই খারাপ হয়ে যায় নার্সিংহোমে ভর্তি হতে হয় তাকে।

নব্বইয়ের দশকে ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় শুরু করেছিলেন দোলন। অভিনয়ের মাধ্যমেই দর্শকদের মন জয় করে নেন এই অভিনেত্রী। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও অভিনয় করেছেন। সম্প্রতি ‘টুম্পা অটোওয়ালি’র টিমের সঙ্গে যুক্ত হন তিনি। এই ধারাবাহিকের শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দোলন।

দোলন রায়ের পোস্ট দেখার পর থেকেই উদ্বিগ্ন তার ভক্তরা। অনেকেই কমেন্ট বক্সে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আপাতত দোলন রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত

স্ট্রোক করে হাসপাতালে ভর্তি অভিনেত্রী দোলন রায়

আপডেট সময় ০২:০০:২০ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২