ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

মহামারি মোকাবিলায় সফল দেশের নাম বাংলাদেশ- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

স্টাফ রিপোর্টার নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,করোনা মহামারি মোকাবিলায় সফল দেশের নাম বাংলাদেশ।

প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় বিশ্বের সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তবে জনসংখা বিবেচনায় নিলে আমাদের অবস্থান আরো উপরে।

আজ শনিবার সকালে নওগাঁ সদরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন,করোনাভাইরাস মহামারি থেকে মানুষের জীবন বাঁচাতে, মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দরিদ্র মানুষকে ত্রাণ সহযোগিতার পাশাপাশি জীবিকা ও অর্থনীতি বাঁচাতে নানা পদক্ষেপ নিয়ে বিশ্ব দরবারে প্রশংসিত হন তিনি।
তিনি আরো বলেন,করোনাকালে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন, বাংলাদেশে ২ লাখ মানুষ মারা যাবে।কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার দেশের জনগণকে অনেকটা নিরাপদ রাখতে সমর্থ হয়েছে।
এসময় নওগাঁর জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান,সিভিল সার্জন ডা. আবু হেনা মো. রায়হানুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিস পুপার কে এম মামুন খান চিশতি,বাংলাদেশ আওয়ামীলীগ নওগাঁ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে আজ ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এ সময়ে নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সি সবাই বুস্টার ডোজ নিতে পারবেন।
এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সি সবাই দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পার হলে বুস্টার ডোজ নিতে পারবেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

মহামারি মোকাবিলায় সফল দেশের নাম বাংলাদেশ- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

আপডেট সময় ১২:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২