ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ছাত্রদল পিছু হটেছে: ছাত্রলীগ

রাজনীতি ডেক্স : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ছাত্রদলের ছাত্র নামে অছাত্র ও বহিরাগতরা পিছু হটতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস।

মেহেদী হাসান তাপস বলেন, ছাত্রদলের ছাত্র নামের অছাত্র ও বহিরাগতরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও শিক্ষার পরিবেশকে নষ্ট করতে এলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়ে। একপর্যায়ে পিছু হটতে বাধ্য হয় তারা। ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের লড়াই সংগ্রামকে স্বাগত জানায়।

এরআগে মঙ্গলবার (২৪ মে) সকাল ১১ টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি মিছিল শহীদ মিনার এলাকা থেকে দোয়েল চত্বরের দিকে আসতে থাকে।

এসময় দোয়েল চত্বর থেকে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের নেতৃত্বে একটি মিছিল তাদের সঙ্গে যোগ দেয়। পরে মিছিলটি দোয়েল চত্বরের সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ে।

এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক পালিয়ে যায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আখতার হোসেনের নেতৃত্বে প্রতিরোধ করার চেষ্টা করে নেতাকর্মীরা।

এসময় ছাত্রদল-ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে প্রায় ১৫ মিনিটের মতো সংঘর্ষ চলে। একপর্যায়ে ছাত্রলীগের প্রতিরোধের মুখে ছাত্রদলের নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হন এবং হাইকোর্টের সামনে দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।

এসময় ১০ থেকে ১২ টি মোটরসাইকেল শিশু একাডেমির সামনে পড়ে থাকতে দেখা যায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা হাইকোর্টের সামনে দিয়ে শোডাউন দিয়ে কার্জন হলের সামনে এসে জড়ো হয়।

এসময় ছাত্রদলের বিপক্ষে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে। বর্তমানে ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের নিয়ন্ত্রণে। এ ঘটনায় ছাত্রদলের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ছাত্রদল পিছু হটেছে: ছাত্রলীগ

আপডেট সময় ১২:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২