ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বোনের সঙ্গে নতুন গান নিয়ে আসছেন নিপুণ

বিনোদন ডেক্স : বড় বোন নার্গিস আক্তার পলিনের জন্মদিনে ভিডিওবার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। কারণ, পলিন বসবাস করেন সুদূর ইংল্যান্ডে। তাই ইচ্ছে করলেই সশরীরে শুভেচ্ছা জানানো সম্ভব নয়।

নিপুণ তার শুভেচ্ছা বার্তার শুরুতেই বলেন, ‘শুভ জন্মদিন আপু। আজ ২৩ মে আমার বড় বোনের জন্মদিন। আমার বোন ও বন্ধু। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে আপুর অনেক অবদান। যদি পারতাম লন্ডনে এসে তোমাকে উইশ করতাম। যেহেতু ঢাকায় আছি, তাই ভিডিওবার্তায় তোমাকে উইশ করছি।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রতারকা নিপুণ বোনের উদ্দেশ্যে বলেন, শিল্পী সমিতির নির্বাচন ও নির্বাচন পরবর্তী জটিলতার সময় বোনকে পাশে পেয়েছিলেন বোন পলিনকে। সে কথা মনে করে তিনি বলেন, ‘নির্বাচনের পরে কেসের সময়ে আপু ঢাকায় এসেছিল। পুরোটা সময় আমার পাশে ছিল। এরকম একজন বোন পাওয়া ভাগ্যের ব্যাপার।’

পলিনের গাওয়া ‘রং’ শিরোনামের গান বেশ সাড়া ফেলে। নিপুণ ওই গানের মডেল হয়েছিলেন। ওইরকম জমকালো আরও একটি গান নিয়ে তারা পরিকল্পনা করছেন বলে নিপুণ ভিডিওবার্তার শেষাংশে জানান। ফের শুভেচ্ছা জানিয়ে বার্তা শেষ করেন তিনি।

প্রসঙ্গত, নার্গিস আক্তার পলিন পেশায় একজন ডাক্তার। তিনি স্বামী – সন্তানসহ ইংল্যান্ডে বসবাসরত এবং সেখানে চিকিৎসা পেশায় কর্মরত আছেন। ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর তার গাওয়া ‘রং’ গানটির মিউজিক ভিডিও অবমুক্ত করা হয় এক জমকালো আয়োজনের মাধ্যমে।

ট্যাগস

বোনের সঙ্গে নতুন গান নিয়ে আসছেন নিপুণ

আপডেট সময় ০১:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২