ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

‘দেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সামনের সারিতে খালেদা জিয়া’ রিজভী

রাজনীতি ডেক্স : দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদ হিসেবে খালেদা জিয়া সামনের সারিতে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২২ মে) দুপুরে এক বিক্ষোভ মিছিল শুরুর আগে এ মন্তব্য করেন তিনি। ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি চানখাঁরপুলে যায়।

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, খালেদা জিয়াকে দেশের জনগণ একাধিকবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তার সময়ই মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু হয়। এছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি আপোষহীন।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়ার কথায় বিস্মিত দেশবাসী।

মিছিলে বিএনপি নেতা আরিফুর রহমান নাদিম ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহেদুল কবির জাহিদসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় তারা ‘খালেদা জিয়ার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই’ ইত্যাদি স্লোগান দেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

‘দেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সামনের সারিতে খালেদা জিয়া’ রিজভী

আপডেট সময় ০৪:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২