ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আত্রাইয়ে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত

আত্রায়, নওগাঁ প্রতিনিধিঃ ন‌ওগাঁর আত্রাইয়ে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (২১ মে) সকল ৭টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের আত্রাই সেতুর দক্ষিণ পাশে চার মাথা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া পূর্ব পাড়া গ্ৰামের মৃত নাছির উদ্দিন ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে হাফিজুর রহমান মোটরসাইকেল চালিয়ে তার নাতিকে স্কুলে রেখে বাড়ি ফিরছিল। পথিমধ্যে অপরদিক থেকে আসা আত্রাই সেতুর দক্ষিণ পাশে চার মাথা মোড়ে একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা হাফিজুর রহমান গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে রাস্তার মধ্যে তার মৃত্যু হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আত্রাইয়ে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত

আপডেট সময় ০৬:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২