ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, নিহত ৩

আন্তর্জাতিক ডেক্স :ভারতের হরিয়ানায় ট্রাক চাপায় ৩ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) হরিয়ানার ঝাঝর এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হরিয়ানার ঝাঝরের বাহাদুরগঞ্জ এলাকায় একটি টোল প্লাজার কাছে রাস্তার পাশেই ঘুমাচ্ছিলেন ১৮ পরিযায়ী শ্রমিক। স্থানীয় একটি ব্রিজ তৈরির কাজ করছিলেন তারা।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আরও ১২ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালায় ট্রাক ড্রাইভার।

হরিয়ানা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা অমিত যশবর্ধন বলেন, নিহতদের নাম এখনও নিশ্চিত করা যায়নি। তবে এটুক জানতে পেরেছি যে তারা উত্তর প্রদেশের দুটি জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, রাতে রাস্তার ধারে ঘুমানোর আগে ওই এলাকায় ব্যারিকেডও দিয়েছিল পরিযায়ী শ্রমিকদের ওই দলটি। রাস্তার ধারের ওই এলাকাটি একপ্রকার ঘিরেই নিয়েছিলেন তারা। কিন্তু এর পরেও বেপরোয়া ট্রাকটি ব্যারিকেড ভেঙেই ওই পরিযায়ী শ্রমিকদের পিষে দেয়। ঠিক কী কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, নিহত ৩

আপডেট সময় ০৬:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২