ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দেবরকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি : ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পাবনার বেড়ায় শিপন হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ মে) রাত ১০টার দিকে উপজেলার রুপপুর ইউনিয়নের ঘোপসেলোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে।

নিহতের ভাই লিটন হোসেন জানান, তার ভাবিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই গ্রামের ফজলু হোসেনের ছেলে সৌরভ। এর প্রতিবাদ করেছিলেন শিপন। দেড় বছর আগে এ নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ ঝামেলা হয়। তখন থানায় একটি মামলাও হয়েছে। এনিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাত ১২টার দিকে শিপন বাড়িতে ফিরছিলেন। বাড়ির সামনে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সৌরভ ও তার ভাই সম্রাট তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের ভাই আলী আকবর ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দেবরকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৬:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২