ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পোরশা, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রঘুনাথপুর ও পশ্চিম দুয়ারপাল মাঠে পৃথক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পশ্চিম রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নুহ শেখ (৫৫) ও পশ্চিম দুয়ারপাল ইসলামপুরের নুহুল ইসলাম মিস্ত্রির ছেলে আবু সায়েম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে রঘুনাথপুর মাঠে নুহ শেখ ও পুনর্ভবা নদীর পাশে পশ্চিম দুয়ারপাল মাঠে সামাদ বোরো ধান কাটছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। মাঠের অন্য কৃষকরা তাদের মরদেহ উদ্ধার করে।

অপরদিকে পশ্চিম রঘুনাথপুর মাঠে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে বাঙ্গালপাড়া গ্রামের জাহানারা বেগম নামে এক নারীসহ দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বজ্রপাতের ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছে।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদ রেজা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় নিহতের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এছাড়া আহতদের সত্যতা যাচাইয়ে লোক পাঠানো হয়েছে। ঘটনা সত্য হলে তাদের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৬:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২