ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

মস্কোভা যুদ্ধজাহাজ ডোবাতে সাহায্য করার কথা অস্বীকার করল আমেরিকা

আন্তর্জাতিক ডেক্সঃ  কৃষ্ণ সাগরে রাশিয়ার মিসাইল ক্রুজার মস্কোভা ডুবিয়ে দেয়ার জন্য আমেরিকা সাহায্য করেছে বলে যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়েছে পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, মস্কোভা যুদ্ধজাহাজকে কৃষ্ণসাগরের ওডেসা উপকূলে ডুবিয়ে ব্যাপারে আমেরিকা ইউক্রেনের সেনাদেরকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে কোনো ধরনের সহযোগিতা করে নি।

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি বৃহস্পতিবার এক রিপোর্টে জানিয়েছে, মার্কিন সেনা কর্মকর্তারা মস্কোভা যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার ক্ষেত্রে ইউক্রেনের সেনাদেরকে সহযোগিতা করেছে। এনবিসি টেলিভিশন চ্যানেলের এ খবর সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জন কিরবি ঘটনা অস্বীকার করেন।

তিনি বলেন, রাশিয়ার জাহাজ শনাক্ত ও ধ্বংস করার জন্য ইউক্রেনের সেনাদের গোয়েন্দা সক্ষমতা রয়েছে এবং তারা মস্কোভা ডোবানোর ক্ষেত্রে সেই সক্ষমতা কাজে লাগিয়েছে। আমেরিকা এ ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে নি।

গত ১৪ এপ্রিল রুশ যুদ্ধজাহাজ মস্কোভা কৃষ্ণসাগরে ডুবে যায়। মস্কো বার বার বলেছে, জাহাজটিতে কেউ হামলা করে নি বরং অজ্ঞাত কারণে বিস্ফোরণের পর এটি ডুবে যায়।

এ ঘটনায় রাশিয়ার এক সেনা নিহত ও ২৭ জন নিখোঁজ হন। জাহাজ থেকে ৩৯৬ জন সেনাকে নিরাপদে উদ্ধার করা হয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

মস্কোভা যুদ্ধজাহাজ ডোবাতে সাহায্য করার কথা অস্বীকার করল আমেরিকা

আপডেট সময় ০১:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২