ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা Logo নওগাঁয় আইইএলসি ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত   Logo নেপালে নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪ Logo নওগাঁর মহাদেবপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা Logo বন্যা ও ভুমিধ্বস নেপালে মৃত্যু বেড়ে ১৬২ Logo নওগাঁর পত্নীতলায় বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo নওগাঁয় খাদ্য গুদামে ঘুষ কান্ড, কর্মকর্তা সহ ৪ জন কে বদলীর আদেশ Logo নিরাপত্তা, অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত করেই প্রত্যাবাসন চান রোহিঙ্গারা

আসছে আমির খান ও কারিনার নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’

বিনোদন ডেক্স : আমির খান এবং কারিনা কাপুর খান অভিনীত নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। ২০২২ সালের প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে এটি একটি। ভক্তরা বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সবশেষ অভিনেতাকে দেখা গিয়েছিল ‘থাগস অফ হিন্দুস্তান’ সিনেমায়। এটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল।

আমিরের সেই বিরতি কাটাবে ‘লাল সিং চাড্ডা’। ছবিটি হলিউডের বিখ্যাত সিনেমা ‘দ্য ফরেস্ট গাম্প’- এর রিমেক। মূল সিনেমাটিতে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। অনেক অপেক্ষার পর সিনেমাটি ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে।

সিনেমায় তারকাদের পারিশ্রমিক নিয়ে কৌতূহলের কমতি থাকে না। আমির এবং কারিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা নাগা চৈতন্য।

সিনেমাটির জন্য কতো পারিশ্রমিক নিয়েছেন তারকারা? সে নিয়ে ভারতের একটি গণমাধ্যম টেলিচক্কর প্রতিবেদন করেছে। সেখানে বলা হয়েছে আমির খান সিনেমাটির জন্য ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। কারিনা কাপুর খান পেয়েছেন ৮ কোটি রুপ। দক্ষিণ ভারতীয় সুপারস্টার নাগা চৈতন্য রিতেশ জোশীর চরিত্রে অভিনয় করবেন। এই সিনেমার মধ্য দিয়ে বলিউড যাত্রা শুরু করতে যাচ্ছেন অভিনেতা। পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ৬ কোটি রুপি।

মোনা সিং অভিনেত্রী উদিতা শর্মা চরিত্রে অভিনয়। তিনি তার চরিত্রের জন্য পারিশ্রমিক নিয়েছেন ২ কোটি রুপি। তিতু ভার্মাকে একজন সংবাদ প্রতিবেদক হিসেবে এ সিনেমায় দেখা যাবে। পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ৫০ লক্ষ রুপি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত

আসছে আমির খান ও কারিনার নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’

আপডেট সময় ০১:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২