ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সুদানে সহিংসতায় নিহত অন্তত ১৬৮ ও আহত ৯৮ জন

আন্তর্জাতিক ডেক্স : সুদানের দারফুরে পশ্চিমের শহর ক্রেইনিকে সহিংসতায় অন্তত ১৬৮ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন। দেশটির একটি সহায়তাকারী সংগঠন এ তথ্য নিশ্চিত করেছে।

জেনারেল কো–অর্ডিনেশন ফর রিফিউজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুর-এর মুখপাত্র অ্যাডাম রিগ্যাল জানান, পশ্চিম দারফুরের ক্রেইনিক অঞ্চলে গত শুক্রবার থেকে নতুন করে সহিংসতা শুরু হয়।

দুই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যকে হত্যার প্রতিশোধ নিতে সশস্ত্র আরেকটি গোষ্ঠীর সদস্যরা গ্রামগুলোতে হামলা চালায়। এতেই ঘটে সহিংসতার ঘটনা। শুক্রবার কমপক্ষে আটজনের মৃত্যু হয় ওই অঞ্চলে। রোববার (২৪ এপ্রিল) পর্যন্ত ১৬৮ জন নিহত ও ৯৮ জন আহত হওয়ার খবর জানা গেলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন অ্যাডাম রিগ্যাল।

আরব মিলিশিয়া ও সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতে বাস্তুচ্যুত অসংখ্য মানুষের বসবাস ওই অঞ্চলে। যাযাবর এই আরব মিলিশিয়ারা জানজাউইড নামেও পরিচিত। জানজাউইড দারফুরের ওই অঞ্চল থেকে অন্যদের সরিয়ে সেটি দখলে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।

একাধিক বেসরকারি সংস্থা বলছে, ব্যক্তিগত বিবাদের জের ধরে শুক্রবার আরব যাযাবর ও মাসালিত কৃষকদের মধ্যে সহিংসতা বেধে যায়। পরে সহিংসতা ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি গ্রামে।

সূত্র: আল-জাজিরা

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সুদানে সহিংসতায় নিহত অন্তত ১৬৮ ও আহত ৯৮ জন

আপডেট সময় ০১:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২