ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় শিশুকে ধর্ষণের পর হত্যা; আটক ১

পুলিশের হাতে আটক আসামী জুয়েল রানা (১৬) (ছবি সূত্র: যায়যায়িদিন)

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার মান্দায় সাদিয়া আক্তার (৭) নামে প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার ভালাইন ইউনিয়নের নিম বাড়িয়া গ্রামের বাঁশঝাড় থেকে শিশুটির বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া ওই এলাকার সায়ের উদ্দীনের মেয়ে।

জানা গেছে, শনিবার বিকেলে তাদের গ্রামের মোহাম্মদের ছেলে আবদুলের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে নিহত সাদিয়ার বাবা-মা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় তাদের মেয়ে অন্যান্য শিশুদের সাথে খেলছিল।

বিকেল ৩টার পর থেকে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করলে একপর্যায়ে সন্ধ্যার দিকে ওই বাড়ির পাশের বাঁশঝাড় থেকে শিশুটির বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন বলেন, খবর পেয়ে রাতেই শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ধর্ষণ শেষে শিশুটিকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় শিশুকে ধর্ষণের পর হত্যা; আটক ১

আপডেট সময় ১১:২৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২