ঢাকা ১২:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

৪৪তম বিসিএস: প্রতিবন্ধীদের শ্রুতিলেখকের চাহিদা বিষয়ে আবেদন ২৮ এপ্রিলের মধ্যে

স্টাফ রিপোর্টার : ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তথ্যমতে, এ পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখক প্রয়োজন। তাই প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কমিশন থেকে শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে আগামী ২৮ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা এর দফতরে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

আবেদনপত্রের সঙ্গে নিচের কাগজপত্র জমা দিতে হবে-
১) অনলাইন আবেদনপত্রের এবং প্রবেশপত্র।
২) প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৩) শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের দেওয়া প্রত্যয়নপত্র।
৪) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ণিত কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে অফিস চলাকালীন শ্রুতিলেখকের জন্য আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না। শ্রুতিলেখকের জন্য আবেদনকারী প্রার্থীকে কেবল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে দেওয়া অনুমোদিত শ্রুতিলেখকের পরীক্ষায় অংশ নিতে হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

৪৪তম বিসিএস: প্রতিবন্ধীদের শ্রুতিলেখকের চাহিদা বিষয়ে আবেদন ২৮ এপ্রিলের মধ্যে

আপডেট সময় ০৩:০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২