ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

‘রাশিয়াকে জবাব দিতে’ পূর্ব ইউরোপে মার্কিন সেনাঘাঁটি স্থাপন

ইউক্রেনের কিয়েভ থেকে ফিরে গেছে রাশিয়ার সেনা। কিন্তু পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় নতুন করে সেনা সাজাতে শুরু করেছে রাশিয়া।

মঙ্গলবার ইউক্রেন সংকট নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা করার সময় মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মিলে বলেছেন, আপাতত ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্তত এক বছর এই যুদ্ধ চলবে।

তার মতে, যে সমস্ত দেশ ইউক্রেনের পাশে আছে, তাদের এই লড়াইয়ে আরো দীর্ঘদিন যুক্ত থাকতে হবে।
এর পরেই পূর্ব ইউরোপে স্থায়ী সেনাঘাঁটি তৈরির পক্ষে প্রস্তাব করেন মিলে। তিনি বলেন, সেখানে স্থায়ী সেনাঘাঁটি তৈরি করে রোটেশনের মাধ্যমে সৈন্যদের মোতায়েন করা হবে। কারণ ওই অঞ্চল এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র পূর্ব ইউরোপের সেনাঘাঁটিই রাশিয়ার আগ্রাসনের জবাব দিতে পারবে।

মিলে আরও বলেন, পোল্যান্ড, রোমানিয়া এবং বাল্টিক রাষ্ট্রগুলি মার্কিন বেস বানানোর আদর্শ জায়গা। ওই রাষ্ট্রগুলিও আমেরিকাকে বেস বানাতে সাহায্য করবে বলে তিনি মনে করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, পূর্ব ইউরোপে সেনাঘাঁটি তৈরি এখন কেবল সময়ের অপেক্ষা। এ বিষয়ে আগেই ভাবনাচিন্তা হয়েছে। আগামী জুনে ন্যাটোর বৈঠকে চূড়ান্ত প্রস্তাব দেওয়া হবে। তারপরেই ঘাঁটি তৈরির কাজ শুরু হবে।

সূত্র: এপি

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

‘রাশিয়াকে জবাব দিতে’ পূর্ব ইউরোপে মার্কিন সেনাঘাঁটি স্থাপন

আপডেট সময় ১২:৪২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২