ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঘরে যেন ৪-৫শ দিনের খাবার থাকে সেই দিকে এগিয়ে যাচ্ছি: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের ঘরে যেন ৪০০ থেকে ৫০০ দিনের খাবার থাকে সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এখনো দীর্ঘপথ যাওয়ার আছে।

আমরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ব্রতী প্রাঙ্গণে ‘২০ পেরিয়ে ব্রতী’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এতে ব্রতীর ২০ বছরের অর্জন ও প্রান্তজনের জীবনমান পরিবর্তনের কাহিনি তুলে ধরা হয়। অনুষ্ঠানটি নূরজাহান মুরশিদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের ৮০ ভাগ মানুষের ঘরে দুই তিন দিনের বেশি আহার নেই। এই অবস্থায় বসবাস করছি। ৯০ ভাগ মানুষ দিন আনে দিন খায়। এটা আমাদের ধারণা।

এম এ মান্নান আরও বলেন, দেশের জনগণের কল্যাণ এখনো নিশ্চিত করা যায়নি। বর্তমান সরকারও তা পারেনি, তবে সরকার চেষ্টা করছে। দেশের বহু মানুষ এখনো দিন আনে, দিন খায়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ঘরে ঘরে যেন ৪-৫শ দিনের খাবার থাকে সেই দিকে এগিয়ে যাচ্ছি: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ০৬:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২