ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নরসিংদীতে সাত সকালে ঝড়লো ৪ প্রাণ

শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আমিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী প্রতিনিধি:  নরসিংদীর রায়পুরায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইন উদ্দিন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)। নিহত অপরজনের পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকা থেকে সবজিবাহী একটি পিকআপ রায়পুরায় যাচ্ছিল। পিকআপটি অমিরগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চারজন নিহত হন। আহত হন আরও একজন। গুরুত্বর আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফরিদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।  দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা হয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নরসিংদীতে সাত সকালে ঝড়লো ৪ প্রাণ

আপডেট সময় ১০:২২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২