ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলা থেকে মঞ্জুরুল ইসলাম রিপন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার নুরুল্ল্যাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি মাঠ থেকে রিপনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে এবং পেশায় একজন কৃষক।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বুধবার (২৩ মার্চ) রাতে নুরুল্ল্যাবাদ এলাকায় একটি ইসলামী জলসা ছিল। রাতের খাবার খেয়ে রাত সাড়ে ৯টার দিকে মঞ্জুরুল ইসলাম রিপন ইসলামী জলসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। মধ্যরাতে ইসলামী জলসা শেষ হয়ে গেলেও তিনি রাতে আর বাড়ি ফিরেন নাই। পরে আজ বৃহস্পতিবার তার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি মাঠের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২