ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

‘অস্তিত্ব টিকিয়ে রাখতেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবে রাশিয়া’

অস্তিত্ব বিপন্ন হলেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবে রাশিয়া বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

তিনি বলেছেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার একটি ধারণা আছে এবং এটি সর্বজনীন, আপনি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সমস্ত কারণ পড়তে পারেন। রাশিয়া কেবল তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে যখন দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে।’

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। দিমিত্রি পেসকোভের এ মন্তব্যে, তাদের সামরিক অভিযানের বর্তমান পরিস্থিতিতে কখন পরমাণু অস্ত্র তার দেশ ব্যবহার করবে, তা স্পষ্ট হয়েছে।

এদিকে, গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২৮তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৮ ফেব্রুয়ারি, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর মাত্র চার দিনের মাথায় বলেছিলেন- তিনি রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্কতায় রেখেছেন।

সূত্র : বিবিসি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

‘অস্তিত্ব টিকিয়ে রাখতেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবে রাশিয়া’

আপডেট সময় ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২