ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ডোবার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি মাছ শিকার ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভেবড়া গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম তার ডোবার মাছ আবদুস সালাম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। রোববার দুপুরে আবদুস সালাম আলমগীর হোসেনসহ কয়েকজনকে নিয়ে পানি সেচের জন্য ডোবায় বিদ্যুৎচালিত মোটর স্থাপন করেন।

পানি সেচের একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে মোটরে দেওয়া বিদ্যুৎসংযোগ থেকে ডোবার পানি বিদ্যুতায়িত হয়। বিষয়টি না বুঝেই আলমগীর হোসেন ডোবার পানিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ডোবার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ১১:৩৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২