ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গাজীপুরে স্ত্রী-সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে স্ত্রী-সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন মফিজ নামে এক রিকশাচালক। রোববার রাতে গাজীপুর মহানগরের বোর্ড বাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রহিমা (৩৮) ও তার ছেলে রোকন (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে মহানগরের বোর্ড বাজার পূর্ব কলমেশ্বর এলাকার মো. নাছিরের বাড়ির ভাড়াটিয়া মো. মফিজ (৬০) ঘরের মধ্যে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। মো. মফিজ টাঙ্গাইল মধুপুরের মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।

নিহত রহিমার স্বজনরা জানান, কয়েকদিন ধরে রাতে কথা কাটাকাটি করতেন তারা। বিভিন্ন সময় স্ত্রী-সন্তানকে মারধর করতেন মফিজ। রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসেন।

পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন মফিজ। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করেন। স্ত্রী ও সন্তানকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান মফিজ।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মফিজকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গাজীপুরে স্ত্রী-সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:০০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২