ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ইউক্রেনীয়দের প্রতি ইউরোপীয় দেশের নেতারা আপনাদের পাশে আছি

কিয়েভে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর সংবাদ সম্মেলন করেন তিন দেশের প্রধানমন্ত্রীরা। সম্মেলনে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেজ জানসা ইউক্রেনের জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা একা নন। আপনাদের লড়াই মানেই আমাদের লড়াই। আমরা একসঙ্গে তা মোকাবিলা করব।’

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, ‘আপনারা আপনাদের জীবন বাঁচানোর জন্য লড়ছেন, আপনাদের স্বাধীনতার জন্য লড়ছেন। তবে আমরা জানি, আপনারা আমাদের জীবন ও স্বাধীনতার সুরক্ষার জন্যও লড়াই করছেন। আপনাদের এমন সাহসিকতায় আমরা মুগ্ধ। আমরা আপনাদের জন্য আরও বেশি করে সহায়তা ও সমর্থন জুগিয়ে যাব।’

ইউক্রেনীয় জনগণকে আশ্বস্ত করে পেত্র বলেন, ইউরোপ ইউক্রেনীয় জনগণের পাশে আছে। জানেজ জানসা ও পেত্র ফিয়ালা ইউক্রেনীয় জনগণকে উদ্দেশ করে দেশটির জাতীয় স্লোগান উচ্চারণ করেন। বলে ওঠেন, ‘গ্লোরি টু ইউক্রেন’। গত মাসে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এই প্রথম কোনো বিদেশি নেতারা কিয়েভ সফর করলেন।

ইউক্রেনে রুশ হামলা আজ বুধবার ২১তম দিনে গড়িয়েছে। স্থানীয় সময় গতকাল দিবাগত রাত তিনটার পরপরই দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে সম্ভাব্য বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজানো হয়। শহরটি পোল্যান্ড সীমান্ত থেকে ১৫ মাইল দূরে।

দুই দিন আগে এই শহরের উপকণ্ঠে একটি সামরিক ঘাঁটিতে রুশ বাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হন। রাশিয়া দাবি করে, হামলায় বিদেশি ভাড়াটে যোদ্ধারা নিহত হয়েছেন।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ইউক্রেনীয়দের প্রতি ইউরোপীয় দেশের নেতারা আপনাদের পাশে আছি

আপডেট সময় ১০:২৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২