ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভ্যানে কাপড় বিক্রির সময় বাসের ধাক্কা, নিহত ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ভ্যানে কাপড় বিক্রির সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিংগা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার (৬০) ও একই ইউনিয়নের বাংড়া গ্রামের বাসিন্দা খোরশেদ সরদার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভ্যানযোগে উপজেলার চৌদ্দমাইল থেকে কাপড় বিক্রি করছিলেন আব্দুস সাত্তার। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস তার ভ্যানকে ধাক্কা দেয়।

এতে ব্যবসায়ী আব্দুস সাত্তার ও পাশে দাঁড়িয়ে থাকা খোরশেদ সরকার রাস্তার পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই কাপড় ব্যবসায়ী আব্দুস সাত্তার মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খোরশেদ সরকারকে উদ্ধার করে রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুস সাত্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভ্যানে কাপড় বিক্রির সময় বাসের ধাক্কা, নিহত ২

আপডেট সময় ০৩:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২