ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় রান্নাঘরের আগুনে পুড়ল বসতবাড়ি

মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় রান্নাঘর থেকে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে একটি বসতবাড়ি।   উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের সাইফুল ইসলামে বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,  গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে হঠাৎ করেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজনের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
ক্ষতিগ্রস্থ সাইফুল ইসলাম বলেন, বিকেলে তিনি বাড়ির পাশে চকগৌরী বাজারে যান।

এর কিছু পরেই বাড়িতে আগুন লাগার বিষয়ে জানতে পারেন। এ সময় বাড়িতে তাঁর স্ত্রী রাবেয়া বেগম একা ছিলেন।
তিনি আরও বলেন, বাড়ির গোয়ালঘরের পাশে রান্নাঘরে দুপুরের খাবার তৈরি করা হয়েছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে তাঁর বসতবাড়িতে থাকা ধান, চাল, সরিষা, রসুন, পেঁয়াজসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এতে পাঁচ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলেন দাবি করেন তিনি।
মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করে। এ কারণে সেখানে তাঁদের কাজ করতে হয়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় রান্নাঘরের আগুনে পুড়ল বসতবাড়ি

আপডেট সময় ০৬:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২