ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

নওগাঁর আত্রাইয়ে দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আব্দুর সবুর নামে একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনায় নিহতের পক্ষে থানায় মামলা দায়ের করলে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলেন, মোজাম্মেল হক, জিন্নাতুন মিনি ও মাজেদা বিবি।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জয়সাড়া গ্রামে দুই পক্ষে মধ্যে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১২ জন আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আব্দুস ছামাদ, আব্দুস সবুর এবং বাধনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই রামেকে নেওয়ার পথে আব্দুর সবুর মারা যান।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। নিহতের পক্ষে থানায় একটি মামলা দায়ের করা হলে রাতেই মোজাম্মেল হক, জিন্নাতুন মিনি ও মাজেদা বিবিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

আপডেট সময় ০৫:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২