ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সংক্ষিপ্ত ভিডিয়ো ফিচার চালু করছে ফেসবুক

বিশ্বের ১৫০ টিরও বেশি দেশে সংক্ষিপ্ত ভিডিয়ো ফিচার রিলস চালু করছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এর মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। টিকটককে টেক্কা দিতেই ফেসবুকের এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ফেসবুক তার বাজার মূল্যের এক-তৃতীয়াংশ হারিয়েছে। তাই রিলকেই এর মূল চালিকা শক্তি হিসেবে অগ্রাধিকার দিচ্ছে প্রতিষ্ঠানটি। যা চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্সের মালিকানাধীন জনপ্রিয় শর্ট-ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটকের বিপরীতে ২০২০ সালে ইনস্টাগ্রামে রিল চালু করে মেটা। পরবর্তীতে ২০২১ সালে ফেসবুকেও চালু করা হয় এই ফিচার। তবে তা অল্প কিছু দেশের ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ ছিল।

মেটা সিইও মার্ক জাকারবার্গও মঙ্গলবার একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, রিলস ইতিমধ্যেই আমাদের সবচেয়ে জনপ্রিয় ফিচার। বিশ্বব্যাপী এটিকে আরও ছড়িয়ে দিতেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।

অন্যদিকে মেটা বলছে, বিভিন্ন দেশের ক্রিয়েটরদের বোনাস প্রদানের মাধ্যমে এই ফিচার আরও প্রসারিত করা হচ্ছে। এমনকি বিজ্ঞাপন ছাড়াও ক্রিয়েটরদের অর্থ উপার্জনের অন্য উপায়ও থাকছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সংক্ষিপ্ত ভিডিয়ো ফিচার চালু করছে ফেসবুক

আপডেট সময় ০৬:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২