ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় ট্রেনের কাটা পড়ে রেনু বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সোয়া ৮টায় সোনাতলা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

রেনু বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মধুরাপুর (তেলিপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিনের স্ত্রী।

জানা যায়, কয়েকদিন আগে বগুড়ার একটি ক্লিনিকে রেনু বেগম চোখ অপারেশন করেন। এক সপ্তাহ পর ডাক্তার দেখানোর জন্য বগুড়া সদরে যাওয়ার উদ্দেশে তার দেবর ও জাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে সোনাতলা স্টেশনে ২নং রেললাইনে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ৪৯২ ডাউন লোকাল (কলেজ ট্রেন) ট্রেনটি সোনাতলা স্টেশনের ১নং লাইন প্লাটফরমে প্রবেশ করার সময় দুই নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা রেনু বেগমসহ দেবর ও জা ১নং রেললাইন পার হয়ে প্লাটফরমে ওঠার চেষ্টা করেন। তার দেবর ও জা পার হলেও রেনু বেগম পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে যান।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে পাঠান। বগুড়ায় যাওয়ার পথে রেনু বেগমের মৃত্যু হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধা

আপডেট সময় ০১:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২