ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার পাশে থাকতে লন্ডন থেকে এসেছেন নাতনি জাফিয়া রহমান

রাজনীতি ডেক্স : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে থাকতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তার কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর মেয়ে জাফিয়া রহমান।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র মতে, জাফিয়া রহমান সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে আসেন। এর আগে প্রায় আড়াই মাস ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান।

দীর্ঘ ৮০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফিরেছেন খালেদা জিয়া।

ট্যাগস

খালেদার পাশে থাকতে লন্ডন থেকে এসেছেন নাতনি জাফিয়া রহমান

আপডেট সময় ০৪:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২