ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে রাশিয়া-যুক্তরাষ্ট্রের বিবাদ

ইউক্রেন নিয়ে রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইউক্রেন সীমান্তে রাশিয়া অন্তত সোয়া লাখ সেনা মোতায়েন করেছে। এ অবস্থায় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপের বিষয়ে প্রথমবারের মতো বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

এই বৈঠক চলাকালে উত্যপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা।

সোমবার ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় মস্কোর সেনা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড দাবি বলেন, রাশিয়া যেভাবে সেনা সমাবেশ ঘটচ্ছে এমন সামরিক প্রস্তুতি গত কয়েক দশকের মধ্যে এবারই প্রথম দেখলো ইউরোপ।

এ সময় রাশিয়ার রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছে। মূলত তারা সবার মধ্যে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে।

এদিকে ইউক্রেনে যেকোনো ধরনের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে প্রথম থেকেই হুশিয়ারি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

সূত্র: বিবিসি

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে রাশিয়া-যুক্তরাষ্ট্রের বিবাদ

আপডেট সময় ১২:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২